মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইট

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইট
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইট
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ০৬:৩২ অপরাহ্ন

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রমে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে চলাচলকারী ৫১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। এতে সৌদি আরবগামী ৫ হাজার ৪১৮ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গেল শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত এসব ফ্লাইটে বিঘ্ন ঘটে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ১২টি সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচল করে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলার দুটি, সৌদিয়ার তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

বাকি ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।

বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর বিধিনিষেধের প্রভাব সরাসরি ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটেও পড়েছে। এতে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।