মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

হুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

হুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো
হুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ০২:৪১ অপরাহ্ন

ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলায় সৌদি আরবে উত্তেজনা বাড়ার মধ্যে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি ও সংকট সমাধানে রাজনৈতিক সংলাপের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। রোববার (১১ অক্টোবর) টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আরাগচি বলেন, রাজনৈতিক সমাধান উপেক্ষা করে সামরিক পদক্ষেপে জোর দিলে পরিস্থিতি আরও জটিল হবে। আঞ্চলিক সংকটের সামরিক সমাধান নেই বলেও মন্তব্য করেন তিনি।

আরাগচি জানান, সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইরান। এর আগে গত সপ্তাহেও তিনি বলেছিলেন, চলমান সংঘাতের অবসানে ন্যায্যতা ও নিরপেক্ষতার ভিত্তিতে আলোচনা প্রয়োজন।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দফা হামলায় ২০ জন নিহত ও তিন শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইয়েমেন সংঘাতে মার্কিন বাহিনীকে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন তিনি।

দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় চুক্তির মাধ্যমে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। এর আগে সাত বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিল।

গেলো ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর তেহরান ও রিয়াদের সম্পর্কে অবনতি ঘটে। এরপর ইরান ও তাদের মিত্ররা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামোতে হামলা চালায়, যার মধ্যে সৌদি আরবের তেলক্ষেত্রও রয়েছে। গত মার্চে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানকে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে হামলার কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।