রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পদত্যাগ করা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন হবে আগামী ১২ নভেম্বর। সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২৬ অক্টোবর। ২৭ অক্টোবর যাচাই-বাছাই, ২৮ অক্টোবর আপিল এবং ২৯ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ নভেম্বর।
আগামী ১২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটগ্রহণ হবে। সংসদের ৩২৩ নম্বর আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাড্ডা হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গেল ১ অক্টোবর তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় এবং উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে জানানো হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।