মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

মেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোর

মেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোর
মেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোর
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ০৫:২৫ অপরাহ্ন

নিজেকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ও সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মনে করেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার মতে, সমর্থকেরা লিওনেল মেসি, পেলে কিংবা দিয়েগো মারাদোনাকে সেরা বেছে নিতে পারেন, তবে সব দিক বিবেচনায় তিনিই এগিয়ে।

স্প্যানিশ সাংবাদিক ও বন্ধু এদু আগুয়েরের সঙ্গে রোনালদোর পুরোনো সাক্ষাৎকারের অংশ নতুন করে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় এসেছে। সোমবার (১২ অক্টোবর) সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করে সিএনএন পর্তুগাল। সাক্ষাৎকারটি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি স্পেনের টিভি চ্যানেল লা সেক্সতায় প্রচারিত হয়েছিল।

নিজেকে সর্বকালের সেরা মনে করেন কি না, এমন প্রশ্নে রোনালদো বলেন, ‘আমার তা-ই মনে হয়। নিজের চেয়ে ভালো কাউকে আমি দেখিনি।’ নিজের দাবির পক্ষে দুই পায়ে গোল করা, হেড, ফ্রি-কিক, গতি ও শারীরিক শক্তির কথা তুলে ধরেন তিনি।

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক নিয়েও কথা বলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তার মতে, এ লক্ষ্য নিয়ে অতিরিক্ত আলোচনা মাঠের পারফরম্যান্স থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। বর্তমানে মাইলফলকটি থেকে ২০ গোল দূরে রয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো।

এদিকে পর্তুগাল জাতীয় দলকে ঘিরেও বিতর্কে রয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকা নিয়ে কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধের পর ডেনমার্ক ম্যাচের আগে ক্যাম্প ছাড়েন রোনালদো। খেলার সময় নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে শাস্তি ভোগের পর জাতীয় দলের হয়ে খেলার প্রস্তুতি থাকার ইঙ্গিত দিয়েছেন তিনি। ক্লাব আল নাসরের হয়ে অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদো।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।