ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামানকে নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, শেখ হাসিনার সরকারের ১৬ বছরে খালিদুজ্জামান ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি।
শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, ওই সময়ে খালিদুজ্জামান শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে কোনো পোস্ট দেননি। অথচ এখন তিনি তাদের আন্দোলন-সংগ্রাম নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।
রাশেদ খাঁন আরও দাবি করেন, খালিদুজ্জামানের ফেসবুক পেজ খোলা হয় ২০২৪ সালের ২৫ আগস্ট, শেখ হাসিনা দেশ ছাড়ার পর। তার ভাষ্য, রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর অনেকে নতুন পরিচয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন।
পোস্টে খালিদুজ্জামানের রাজনৈতিক ভূমিকা নিয়ে একাধিক কটূক্তি করেন রাশেদ খাঁন। তবে এসব অভিযোগের বিষয়ে খালিদুজ্জামানের কোনো বক্তব্য দেয়া হয়নি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।