রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
আজ খোলা দেশের সব তফসিলি ব্যাংক, ২০ অক্টোবর থেকে ছুটিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফদুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সৌদির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকাকক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০হাসপাতাল-স্কুলসহ ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দিলেন যেসব নির্দেশনাদেশ পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানসৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঅসাম্প্রদায়িক সরকার, দুর্গাপূজা নির্বিঘ্নে পালনে দায়িত্ব দেয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রীকক্সবাজারে রিসোর্টে আগুনে জবি শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহতপাওনা আদায়ের নামে একাধিক মামলা ও হয়রানির অভিযোগ আল মোস্তফা প্যাকেজিংয়ের বিরুদ্ধেচিফ হুইপের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন: জামায়াতশেখ হাসিনার আমলে রাজপথে ছিলেন না খালিদুজ্জামান দাবি রাশেদ খাঁনেরনিম্নআয়ের দেশগুলোর রাজস্বের ১৪ শতাংশই যাচ্ছে ঋণ পরিশোধেপাকিস্তানের বেলুচিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্পধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দিল্লির আদালতেসৌদি আরবকে অনেক সহায়তা করছে ইসরায়েল দাবি ট্রাম্পেরতিন দেশের কর্মীদের থাকার ও কাজের অনুমতির মেয়াদ বাড়ল থাইল্যান্ডছাড়া পেলেন নেহা বোরা গ্রেপ্তার অভিজিৎ দিপকেম্যাচের ব্যস্ততা ছেড়ে বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন মেসিআদালতের নিষেধাজ্ঞার মধ্যেই আশুলিয়ার মাদ্রাসায় নতুন কমিটি গঠনের অভিযোগপাবনায় জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত, ১০১ সদস্যের কমিটি ঘোষণাঅফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধারকক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত বেড়ে ৬, আহত ৯বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, লাশের ওপর দিয়ে গেল আরেক ট্রেনডিবির অভিযানে ১৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১চার বছরেও নতুন ভবন হয়নি, টিনের ঘরেই চলছে শিশুদের পাঠদানগাজীপুরে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, সাংবাদিককে হেনস্তার দাবি

দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ

দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৭, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার। আর উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন পেশায় কাজ করছেন, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার পুরোপুরি ব্যবহার হচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গেল ১৫ অক্টোবর প্রকাশিত ‘রিজিওনাল ইকোনমিক আউটলুক: এশিয়া অ্যান্ড প্যাসিফিক’ প্রতিবেদনে বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের দক্ষতার সঙ্গে নিয়োগদাতাদের চাহিদার অমিল তরুণদের কর্মসংস্থানের বড় বাধা। দক্ষতার ঘাটতিতে অনেকে দীর্ঘদিন বেকার থাকছেন, আবার কেউ কেউ যোগ্যতার তুলনায় কম দক্ষতার কাজে যুক্ত হচ্ছেন।

আইএমএফ বলছে, অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের আধিক্য এবং চাকরির নিরাপত্তা ও পেশাগত উন্নতির সীমিত সুযোগ শ্রমবাজারের দুর্বলতা বাড়াচ্ছে। বাংলাদেশের বাড়তে থাকা কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে মানসম্মত কর্মসংস্থান বাড়ানো এবং শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় দক্ষতা নিশ্চিত করা জরুরি।

প্রতিবেদনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবও তুলে ধরা হয়েছে। এশিয়ার ১৯টি অর্থনীতির ৪ কোটি অনলাইন চাকরির বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা গেছে, এআইয়ের প্রভাব বেশি এমন পেশায় কর্মীর চাহিদা প্রায় ১০ শতাংশ কমেছে। অন্যদিকে, এআই-সংশ্লিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদা বেড়েছে।

এদিকে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২০২৬-২৭ অর্থবছরে ৩ দশমিক ২ শতাংশ করেছে আইএমএফ। সংস্থাটি বলছে, এআইয়ের বিস্তার ভবিষ্যতে উৎপাদন ও সেবা খাতের চাকরিতেও পরিবর্তন আনতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !