সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে দেশটির সরকারকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এ ধরনের খবর তাঁরা পেতে চান না। সৌদি সরকার আনুষ্ঠানিক তথ্য না দেয়ায় এ মুহূর্তে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।
প্রতিমন্ত্রী জানান, মৃত্যুদণ্ডের বিষয়ে বাংলাদেশের মিশন অবগত ছিল না। শ্রম কল্যাণ উইংয়ের বার্তা অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ব্যভিচারে লিপ্ত হওয়ার অভিযোগে সৌদি আরবের আইনি কাঠামো অনুযায়ী আদালত ব্যবস্থা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি প্রবাসীদের বিদেশে কাজ করার সময় সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। সৌদি কর্তৃপক্ষের জবাব পাওয়ার পর দুই বাংলাদেশির মরদেহ কবে ও কীভাবে দেশে ফিরিয়ে আনা যাবে, তা স্পষ্ট হবে বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।