ইন্টার মায়ামির হয়ে ম্যাচের ব্যস্ততার মাঝেই বিশেষ পুরস্কার নিতে স্পেনে যাচ্ছেন লিওনেল মেসি। ২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস গ্রহণ করবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই আর্জেন্টাইন তারকা।
মেসির এ সফরে পূর্ণ সমর্থন রয়েছে ইন্টার মায়ামির। ক্লাবের কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেস জানিয়েছেন, পুরস্কারটি মেসি ও তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। তাই এ সফর নিয়ে দলের কোনো উদ্বেগ নেই।
স্পেনের ওভিয়েদো শহরে পুরস্কারসংশ্লিষ্ট আয়োজনের পাশাপাশি শিশু ও তরুণদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে মেসির।
শনিবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর তার এ সফর শুরু হবে। আগামী ২৪ অক্টোবর নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচে মেসির খেলায় এর প্রভাব পড়বে না বলে আশা করছেন কোচ।
গেলো জুনে ১২টি দেশের ২৭টি মনোনয়নের মধ্য থেকে ১৩ সদস্যের জুরি বোর্ড মেসিকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।