পাবনায় উৎসবমুখর পরিবেশে জেলা তাঁতীদলের সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী জেলা তাঁতীদলের আয়োজনে বনমালী শিল্পকলা কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় সংগীতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।
পাবনা জেলা তাঁতীদলের সভাপতি অধ্যাপক মো. নাজিম উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান জাকির হোসেন জিলানী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।
বক্তারা বলেন, প্রকৃত তাঁতিদের নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং তাঁদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করাই তাঁতীদলের লক্ষ্য। শ্রমজীবী মানুষের কাছে সংগঠনের কার্যক্রম পৌঁছে দেয়ার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
সম্মেলনে কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মুজিবর রহমান, জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মো. আমানুল্লাহ।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।