আশুলিয়ায় পিকআপের গোপন চেম্বার থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার কবিরপুরে চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা পিকআপটিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বারে লুকানো গাঁজা পাওয়া যায়। মাদক বহনে ব্যবহৃত পিকআপটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।
ঢাকা জেলা উত্তর ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান জানান, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে আগে তিনটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক কারবারে অন্যদের সম্পৃক্ততা জানতে তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে বলে জানান তিনি।
ঢাকা জেলা উত্তর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।