জয়পুরহাটের পাঁচবিবিতে ২১৫ কেজি ওজনের একটি কালো পাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাথরটির আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার করা হয়। বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল অংশ নেয়।
বিজিবির দাবি, পাথরটি ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। অভিযানে আটক কৃষ্ণের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। পাথরটির মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি ও উদ্ধার করা পাথর পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। পরে পাথরটি নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুরে নেয়ার ব্যবস্থা করা হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।