মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইয়াবাসহ গ্রেপ্তারবঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎশিক্ষার্থীদের বিক্ষোভের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিচের পদত্যাগআরটিভির সাংবাদিক নিহার নন্দীর বাবার মৃত্যুতে ‘দ্যা মিরর নিউজের’ শোকরাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমগণমাধ্যমের সুরক্ষায় অংশীজনদের সুপারিশ আমলে নিয়ে খসড়া প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীসময় বাড়ল একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদনেরসমাবেশের অনুমতি দেয়নি পুলিশ, ‘জেল ভরো’ আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টিরজাতিসংঘ সফর সফল হয়েছে প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ‘বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না, আল্লাহর রহমত’: রুমিন ফারহানাবিএনপি নেতাকর্মীদের জন্য বাংলামোটরে ‘গণভিক্ষা’, ডাক হাসনাতেরগোপনে আবুধাবি গিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকভারতে ৬০০ বছরের পুরোনো মসজিদের অংশ অপসারণ ঘিরে সংঘর্ষহরমুজে মার্কিন ড্রোন আটকের দাবি আইআরজিসির, নাকচ যুক্তরাষ্ট্রেরমন্ত্রিসভায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেবেন বেন-গভিরট্রাম্পের সিদ্ধান্তে বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৫ ডলারমেসি-পেলে-ম্যারাডোনা, ইয়ামাল বেছে নিলেন মেসিকেপুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধারদুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরের বিউবো প্রকৌশলী বরখাস্তকিশোর অপরাধ ঠেকাতে ৩ জেলায় একযোগে অভিযান, আটক ১,০২৯বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহতরাড্ডা ক্লিনিকের দখলদারদের সাইনবোর্ড সরিয়ে ফেরানো হলো প্রতিষ্ঠানটির সাইনবোর্ডকিশোর গ্যাং দমনে লক্ষ্মীপুরে পুলিশের অভিযান, আটক ২৪৪মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় রৌপ্যপদক জয় পাবনার তরুণ ফিহা হুসাইনেরজয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির দায়িত্ব গ্রহণসংসদ ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট নিয়ে হাইকোর্টের রুলআট দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুল

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৪, ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং তার স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ ‘ওয়ান্ডার মাইন্ড’-এর বিরুদ্ধে মামলা করেছেন কয়েকজন বিনিয়োগকারী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দায়ের করা মামলায় বিনিয়োগকারীদের অভিযোগ, সেলেনার তারকাখ্যাতি ও প্রতিষ্ঠানের সাফল্যের প্রচারণায় বিভ্রান্ত হয়ে তারা এতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে যাত্রা শুরু করে ওয়ান্ডার মাইন্ড। প্রতিষ্ঠানটিতে সেলেনা গোমেজকে সহ-প্রতিষ্ঠাতা, চিফ ইমপ্যাক্ট অফিসার ও চিফ মার্কেটিং অফিসার হিসেবে দেখানো হয়। প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল মানুষের মানসিক সুস্থতা নিয়ে কাজ করা।

মামলায় পাঁচ বিনিয়োগকারী দাবি করেছেন, সেলেনার বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী ও তার সম্পৃক্ততার ওপর আস্থা রেখে তারা প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ করেন। তবে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আর্থিক সমস্যায় পড়লেও তাদের তা জানানো হয়নি বলে অভিযোগ করেন তারা।

মামলায় সেলেনার মা ও প্রতিষ্ঠানের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যান্ডি টিফি এবং সাবেক ব্যবসায়িক অংশীদার ড্যানিয়েল পিয়ারসনকেও আসামি করা হয়েছে। বিনিয়োগকারীরা অর্থ ফেরতের পাশাপাশি ক্ষতিপূরণ ও আইনি খরচ দাবি করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালে প্রতিষ্ঠানটি নিজেদের মূলধন ৯৫ মিলিয়ন ডলার বলে দাবি করেছিল। পাশাপাশি জেপি মরগানের মতো প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব, বিজ্ঞাপন চুক্তি ও নতুন অ্যাপ চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে অভিযোগ অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

পরে ‘দ্য কাট’-এর এক প্রতিবেদনের মাধ্যমে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সংকট সম্পর্কে জানতে পারেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, সেলেনা, টিফি ও পিয়ারসন যৌথভাবে প্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ছেড়ে দেয়া পিয়ারসনের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।