পটুয়াখালীর গলাচিপা উপজেলার গুরুত্বপূর্ণ আমখোলা-গজালিয়া খেয়াঘাটের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন পাঁচ ইউনিয়নের মানুষ। রামনাবাদ নদী পার হয়ে পটুয়াখালীসহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই ঘাটটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ। ২০২৫ অর্থবছরে আমখোলা ঘাটে যাত্রীছাউনি নির্মাণ, চুনকাম এবং সিমেন্টের স্ল্যাব দিয়ে সংস্কারের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও গজালিয়া ঘাটের পুরোনো কাঠের তক্তাগুলো সংস্কার করা হয়নি। ফলে মানুষের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে।
স্থানীয়রা জানান। গলাচিপা উপজেলার পাঁচ ইউনিয়নের বাসিন্দাদের পটুয়াখালীসহ বিভিন্ন এলাকায় দ্রুত যাতায়াতের অন্যতম মাধ্যম আমখোলা ইউনিয়নের সরকারি ঘাট থেকে গজালিয়া ইউনিয়নের ইছাদী খেয়াঘাট। কিন্তু দীর্ঘদিন ধরে ঘাটের দুই পাশের সংযোগ সড়ক ও যাত্রী ওঠানামার স্থান জরাজীর্ণ হয়ে থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয়দের দাবি। দ্রুত ঘাটের সংযোগ সড়ক ও যাত্রী ওঠানামার স্থান সংস্কার করে নিরাপদ পারাপারের ব্যবস্থা করা হোক।
সাইফুল্লাহ, পটুয়াখালী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।