বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগনিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন গ্রেপ্তারকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারমিরপুরে উচ্ছেদ নিয়ে বিস্মিত জামায়াত আমিরশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, ইসরায়েলগামী বিমান সৌদিতেমরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুননকল দুধ তৈরির দায়ে নারীকে ১ লাখ টাকা জরিমানামিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকা

কানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ার

কানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ার
কানাডায় ভিসার মেয়াদ শেষ হলে ফিরতে হবে শিক্ষার্থীদের: আলবার্টার প্রিমিয়ার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৬, ২০২৬ ০১:০৭ অপরাহ্ন

কানাডায় পড়াশোনার জন্য দেয়া স্টুডেন্ট ভিসা একটি অস্থায়ী অনুমতি। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ীভাবে বসবাসের বৈধ অনুমতি না থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট বা পিজিডব্লিউপি নিয়ে নানা জটিলতার অভিযোগের মধ্যে সম্প্রতি এ মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্মিথ বলেন, কানাডায় পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা বরাবরই অস্থায়ী নথি হিসেবে বিবেচিত হয়ে আসছে। পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশে ফিরে যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

পোর্টাজ কলেজের কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর পিজিডব্লিউপি পেতে সমস্যার অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে স্মিথ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ নিয়ে কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি কিংবা স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত হয় না। কানাডার অভিবাসন ব্যবস্থায় স্পষ্ট নিয়ম থাকা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে কানাডার অভিবাসন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তির আগে শিক্ষাপ্রতিষ্ঠান, কোর্সের যোগ্যতা এবং পড়াশোনা শেষে কাজের অনুমতির নিয়ম যাচাই করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে স্থায়ী বসবাসের নিশ্চয়তা দেয়ার দাবি করা ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।