বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরবাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসায় সহজীকরণ চাইলেন রাষ্ট্রপতিলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরকানাডাকে ইইউর সহযোগী সদস্য করার উদ্যোগে ট্রাম্পের হুমকিসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

টোয়াব নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম এর জয়

টোয়াব নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম এর জয়
টোয়াব নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম এর জয়
সর্বশেষ উপলব্ধ: জুন ১৭, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নির্বাচনে বড় জয় পেয়েছে কনশাস রিলায়েন্স ফোরাম। নির্বাচনে ১৬টি পদের মধ্যে ১৪টিতেই  জয় পেয়েছে মোহাম্মদ হানিফ নেতৃত্বাধীন এই প্যানেল।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈল প্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীটোয়াব অগ্রগামী ঐক্য জোটপ্যানেল থেকে একটি পদে জয়ী হন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. তামিম আহমেদ।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ হানিফ। প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল। সহ-সভাপতি- হয়েছেন মো. মঈনুল ইসলাম এবং সহ-সভাপতি- হয়েছেন জিয়াউর রহমান জাকির।

এছাড়া অর্থ সম্পাদক পদে জহির আহমেদ হেলাল, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য মেলা বিষয়ক পরিচালক হিসেবে মো. আবুল বাসেত বাবু এবং আইন বিষয়ক পরিচালক হিসেবে মো. রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৩ জন। এর মধ্যে ৪১০ জন সাধারণ ভোটার এবং ১৩ জন সহযোগী ভোটার। ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬৫ জন ভোটার। সাধারণ ভোটারদের নির্বাচিত ১৬ জন পরিচালকের মধ্য থেকে সহযোগী ভোটাররা সভাপতি নির্বাচন করেন।

নির্বাচন পর্যবেক্ষণে পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), হোটেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), ট্যুরিস্ট গাইডস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

নবনির্বাচিত নেতৃত্ব দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং খাতের ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপমা/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।