বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?সৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

চীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারত

চীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারত
চীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারত
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ন

সীমান্ত ব্যবস্থাপনায় যৌথ সীমান্ত কমিশন চালু করেছে চীন ও পাকিস্তান। বুধবার (১৬ সেপ্টেম্বর) ইসলামাবাদে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনা, যৌথ জরিপ, বাণিজ্য ও দুই দেশের মানুষের যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। তবে এর বিরোধিতা করেছে ভারত।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০১৩ সালের সীমান্ত ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তির আওতায় কমিশনটি গঠন করা হয়েছে। সীমান্ত রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন, যৌথ জরিপ, সীমান্ত চিহ্ন, পারাপারের অবকাঠামো এবং সীমান্তসংক্রান্ত বিভিন্ন ঘটনা মোকাবিলায় এটি কাজ করবে। খুনজেরাব সীমান্তপথ ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত বাণিজ্য-যোগাযোগও এর আওতায় থাকবে।

পাকিস্তান এ উদ্যোগকে দুই দেশের সম্পর্কের ‘গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। তবে ভারত বলেছে, চীন ও পাকিস্তানের মধ্যে কোনো সীমান্ত নেই এবং এই যৌথ কমিশনের কোনো আইনি ভিত্তি নেই।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ভারতীয় ভূখণ্ড নিয়ে পাকিস্তান ও চীনের যেকোনো ধরনের উদ্যোগ নয়াদিল্লির কাছে অগ্রহণযোগ্য।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।