যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাপ্তির পথে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি যোগাযোগ চলছে বলেও দাবি করেছেন তিনি। খবর গালফ নিউজের।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প বলেন, ‘আমরা আশা করছি যুদ্ধের শেষের দিকে এগিয়ে যাচ্ছি।’
তেহরানের পক্ষ থেকে সম্প্রতি কোনো যোগাযোগ পেয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন।
তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।