সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। মারিব প্রদেশের আকাশসীমায় স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তারা।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি বিমানটি ‘শত্রুতামূলক অভিযান’ চালানোর সময় ভূপাতিত করা হয়েছে। দাবির পক্ষে বিমানটিতে হামলার দৃশ্য ও জ্বলন্ত ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি।
ভিডিওতে পাথুরে মরুভূমিতে ছড়িয়ে থাকা পোড়া ধাতব ধ্বংসাবশেষ ও সৌদি বিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি পাখা দেখা যায়। তবে বিমান ভূপাতিতের দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযোগ, বুধবার হুতিদের ছোড়া একটি ড্রোন মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। হুতিরা এ দাবি ‘বানোয়াট ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।