বিডিআর হত্যাকাণ্ডের চার প্রত্যক্ষদর্শীকে গুলি করে হত্যার পর পেট চিরে সিমেন্টের বস্তায় ভরে বলেশ্বর নদীতে ফেলে দেয়ার অভিযোগ করেছেন মেজর সাব্বির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যা মামলায় এ জবানবন্দি দেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে মামলার একাদশ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মেজর সাব্বির।
জবানবন্দিতে তিনি দাবি করেন, ২০১০ সালের মে মাসে বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুলসহ চারজনকে তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান জিয়াউল আহসানের নেতৃত্বে ক্রসফায়ারে হত্যা করা হয়। পরে আলামত গোপন করতে মরদেহগুলোর পেট চিরে সিমেন্টের বস্তায় ভরে বলেশ্বর নদীতে ফেলে দেয়া হয়।
তিনি আরও দাবি করেন, একই প্রক্রিয়ায় ২০১০ সালে আরও এক ব্যক্তিকে গুলি করে হত্যার পর সিমেন্টের বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছিল।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।