বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরল রাজধানীতেপুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল, ১১ কর্মকর্তার পদে পরিবর্তনব্যয়বহুল ফার্নিচারসহ বিদেশি পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভসোলারের প্রায় সব যন্ত্রপাতি ১ শতাংশ শুল্কে আমদানির সুযোগডেঙ্গু প্রতিরোধে বিশেষ নজরের নির্দেশ প্রধানমন্ত্রীরআসিফ মাহমুদের লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠিএসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরলংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলেরটিসিবির ৫৯ লাখ সুবিধাভোগী বাদ, ভর্তুকি শূন্যে নামানোর পরিকল্পনাঅখিলেশে সাড়া নেই, মায়াবতীর সঙ্গে জোটের পথে ওয়েইসি?কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ৪ কুকুরসৌদির এফ-১৫ ভূপাতিতের দাবি হুতিদের, ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশযুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের পথে, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পেরচীন-পাকিস্তানের নতুন সীমান্ত উদ্যোগ, বিপাকে ভারতদুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব: জাতিসংঘ মহাসচিবএইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থাঅস্ট্রেলিয়ায় শিক্ষার্থীদের ভিসায় নতুন নিয়ম, বাদ পরিবারের সুযোগশততম গোল করে মায়ামিকে শিরোপা এনে দিলেন মেসি‘ওই নারী আমার বান্ধবী’, ভাইরাল ভিডিও নিয়ে পাভেলতিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যুজয়পুরহাটে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২বিডিআর হত্যার চার প্রত্যক্ষদর্শীকে হত্যার অভিযোগ জিয়াউল আহসানের বিরুদ্ধে

এইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থা

এইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থা
এইচআইভি সংক্রমণে লাগামহীন বৃদ্ধি, ফিজিতে জরুরি অবস্থা
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

আশঙ্কাজনকভাবে এইচআইভি সংক্রমণ বেড়ে যাওয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিজি। একই সঙ্গে পরীক্ষা, চিকিৎসা প্রতিরোধমূলক সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। খবর বিবিসির।

ফিজির স্বাস্থ্যমন্ত্রী আন্তোনিও লালাবালাভু জানিয়েছেন, ২০২৫ সালে দেশটিতে হাজার ১৬ জন নতুন এইচআইভি রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে প্রতি ৬০ জন প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন এই ভাইরাসে আক্রান্ত, যেখানে পাঁচ বছর আগে এই হার ছিল প্রতি ১৬৭ জনে একজন।

স্বাস্থ্য বিশেষজ্ঞ এনজিওগুলোর মতে, মাদকের অনিয়ন্ত্রিত ব্যবহার, অনিরাপদ যৌন সম্পর্ক ব্যবহৃত সিরিঞ্জ ভাগাভাগির মতো কারণে সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার সিরিঞ্জ সূচ বিতরণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে।

ইউএনএইডসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফিজিতে এইচআইভিতে আক্রান্ত হাজার ১০০ জনের মধ্যে মাত্র ৩৯ শতাংশ নিজেদের সংক্রমণের কথা জানতেন এবং ২২ শতাংশ অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা নিচ্ছিলেন।

জাতীয় এইচআইভি মোকাবিলা টাস্কফোর্সের প্রধান জেসন মিচেল মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফিজির অন্তত পাঁচ বছর বা তার বেশি সময় লাগতে পারে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।