উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিএসপি নেত্রী মায়াবতীর সঙ্গে জোটের সম্ভাবনা খতিয়ে দেখছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের কাছ থেকে জোটের প্রস্তাবে স্পষ্ট সাড়া না মেলায় বিএসপির দিকে নজর দিয়েছেন তিনি।
তবে মায়াবতী ও ওয়েইসির মধ্যে জোট চূড়ান্ত হওয়ার কোনো ঘোষণা আসেনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে মায়াবতী জানিয়েছিলেন, ২০২৭ সালের নির্বাচনে বিএসপি একাই লড়বে।
ওয়েইসি গত কয়েক মাস ধরে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলোর সঙ্গে জোটের আগ্রহ প্রকাশ করে আসছেন। গত জুলাইয়ে অখিলেশ ও মায়াবতী—দুজনের কাছেই জোটের প্রস্তাব দেয়ার কথা জানিয়েছিলেন তিনি। এআইএমআইএম জুনে উত্তরপ্রদেশের প্রায় ২০০ আসনে লড়াইয়ের প্রস্তুতির কথাও জানিয়েছিল।
উত্তরপ্রদেশের রাজনীতিতে দলিত ও মুসলিম ভোট গুরুত্বপূর্ণ হওয়ায় বিএসপি-এআইএমআইএম সমঝোতা হলে তা নির্বাচনি সমীকরণে আলোচনার জন্ম দিতে পারে। তবে এর বাস্তব প্রভাব নির্ভর করবে আসন সমঝোতা, ভোট স্থানান্তর ও স্থানীয় সাংগঠনিক শক্তির ওপর।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।