পথকুকুরের উৎপাত নিয়ে ছয় মাসেও ব্যবস্থা না নেয়ায় ভারতের মহারাষ্ট্রের নাসিকে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনার (ইউবিটি) যুব শাখার কর্মীরা। নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের অফিসে ঢুকে তার টেবিলের ওপর চারটি কুকুর ছেড়ে দেন তারা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভে বস্তা থেকে একে একে কুকুরগুলো বের করে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিচ্ছেন। এ সময় কর্মকর্তার সঙ্গে প্রতিবাদকারীদের কথা-কাটাকাটিও হয়।
রনধাভের অভিযোগ, গত ছয় মাস ধরে পথকুকুরের উৎপাত নিয়ে অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। কুকুরের তাড়ায় শিশু ও নারীদের ভোগান্তির কথাও জানান তিনি।
তিনি বলেন, আগামী আট দিনের মধ্যে ব্যবস্থা না নিলে কর্মকর্তার অফিসে আরও কুকুর ছেড়ে দেয়া হবে। কর্মকর্তার টেবিলে ২০ রুপির নোট দিয়ে তৈরি মালাও রাখা হয় বলে জানিয়েছে এনডিটিভি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।