দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান গুতেরেস। তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না।
গাজা নিয়ে ঘোষিত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি কোনো বাধা ছাড়াই সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
গুতেরেসের মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে প্রথম পদক্ষেপ হতে পারে যুদ্ধবিরতি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।