ফার্নিচারসহ ব্যয়বহুল বিদেশি পণ্য আমদানিতে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যয় সাশ্রয় ও দেশীয় পণ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দেশে সহজলভ্য পণ্য আমদানি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন বলে বৈঠকে অংশ নেয়া এক কর্মকর্তা জানিয়েছেন।
একনেক সভায় সম্মানী নেয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তিনি দিনে একাধিক সভায় অংশ নিলেও কোনো সম্মানী নেন না। এসব সভায় অংশ নেয়া কর্মকর্তাদের দায়িত্বের অংশ বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া প্রকল্পের মালামাল প্রি-শিপমেন্টের নামে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।