শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন

আফগানিস্তানে গভীর রাতে দুটি স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে কাবুলের দাবি, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। দুই পক্ষের হতাহতের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন গজব লিল হক’-এর অংশ হিসেবে আফগানিস্তানে ‘ফিতনা আল খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল হিন্দুস্তান’-এর আস্তানা ও প্রশিক্ষণশিবিরে ‘সুনির্দিষ্ট ও পরিকল্পিত’ হামলা চালানো হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুনার ও হেলমান্দে দুটি স্থানে হামলা চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। সেখানে থাকা বিপুল অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়েছে।

তবে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বুধবার (৩০ সেপ্টেম্বর) গভীর রাতে কুনার ও হেলমান্দে চালানো হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে দাবি করেন তিনি। হামলাকে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানান তিনি।

পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ডে থাকা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ধ্বংসের দাবি জানিয়ে আসছে। ইসলামাবাদের অভিযোগ, এসব গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে আন্তঃসীমান্ত হামলা চালায়। তবে কাবুল এসব অভিযোগের বিরোধিতা করে আসছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নির্দেশনায় তৈরি এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত আফগান তালেবানের টিটিপিকে অব্যাহত সমর্থন পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ও প্রাণঘাতী মাত্রা বাড়াতে ভূমিকা রেখেছে। তবে কাবুল গোষ্ঠীটিকে নিয়ন্ত্রণে কিছু প্রাথমিক পদক্ষেপও নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।