রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। গত ছয় ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।