ভারত আন্তরিকভাবে এগিয়ে এলে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে জটিলতার ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, দুই দেশের নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে অভিন্ন নদীর পানিবণ্টনসহ বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব। এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি সই হয়। চুক্তিটির মেয়াদ চলতি বছরের ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। এ নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে এবং ভারতও কাজ করছে। ভারতের নেতৃত্ব সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে ইতিবাচক সমাধানের পথ তৈরি হবে। আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক আইনের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।