‘আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার গাজীরখামার মডেল একাডেমিতে বর্ণাঢ্য দৃষ্টি পদযাত্রা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহ পরিচালিত ভিশন সেন্টার-শেরপুরের উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি গাজীরখামার বাজার প্রদক্ষিণ করে একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২৪২ জনের চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩৫ জনকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে এবং ৩৬ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় ভিশন সেন্টার-শেরপুরের ইনচার্জ মনিরুজ্জামান মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও চিকিৎসাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।