ইউক্রেনের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রুশ গ্লাইড বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) হামলাটি বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দোনেৎস্ক অঞ্চলের প্রধান ভাদিম ফিলাশকিন।
হামলার পর ক্রামাতোরস্ক ও পাশের স্লোভিয়ানস্কে সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফিলাশকিন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট পর্যন্ত ইউক্রেনে রুশ হামলায় বেসামরিক নিহতের সংখ্যা ২০২৫ সালের পুরো বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
এর আগে বুধবার প্রিলুকিতে পাঁচতলা ভবনে রুশ হামলায় পাঁচ শিশুসহ ২২ জন নিহত হন। একই সময়ে কিয়েভে হামলায় আরও তিনজন নিহত ও ১৪ জন আহত হন।
সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেন উভয়েই একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।