পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে আবুল বাশার নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িতে থাকা নকল দুধ তৈরির স্থানটি সাময়িকভাবে সিলগালা করে বিপুল পরিমাণ উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পাম অয়েল, কেমিক্যাল জেলি, ডিটারজেন্ট, নকল দুধ ও ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় আবুল বাশারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযুক্ত আবুল বাশার ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। এর আগেও নকল দুধ তৈরির অভিযোগে উপজেলা প্রশাসন তাকে দুইবার জরিমানা করেছিল বলে জানা গেছে।
নজরুল ইসলাম বাঁধন
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।