চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে প্রতিষ্ঠানটির চুক্তি সই হয়েছে।
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগের প্রক্রিয়া আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময়ে দর-কষাকষি পর্যায়ে গেলেও শ্রমিক আন্দোলন ও আলোচনা কমিটির সদস্যদের আপত্তিতে গত ফেব্রুয়ারিতে তা স্থগিত হয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবার আলোচনা শুরু হলে গত জুনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দর-কষাকষি চালিয়ে যাওয়ার নির্দেশ দেয় নৌপরিবহন মন্ত্রণালয়।
চট্টগ্রাম বন্দরের চারটি প্রধান টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় এনসিটি। গেল অর্থবছরে এই টার্মিনালে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।
বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেড এনসিটি পরিচালনা করছে। ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তর না হওয়া পর্যন্ত তারাই টার্মিনালটি পরিচালনা করবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।