বেঙ্গালুরুর ‘পিপলস ট্রাইব্যুনাল’ কর্মসূচিতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত সমাবেশে তিনি বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে ধ্রুব রাঠি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে প্রায় ৭০ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছিল। পরে তাদেরই আবার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় বলেও দাবি করেন তিনি।
বিহারে প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ দেয়া এবং উত্তর প্রদেশে রাতারাতি ১৪ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন ধ্রুব। এসব ঘটনার ব্যাখ্যা দেয়ার জন্য জ্ঞানেশ কুমার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে ‘ভোট চোর গদ্দি ছোড়’ স্লোগান তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন ধ্রুব রাঠি। পরে অভিনেতা প্রকাশ রাজও বক্তব্য দিয়ে তার পদত্যাগের দাবি জানান এবং বেঙ্গালুরুর এ কর্মসূচিকে ‘জাস্ট শুরু’ বলে মন্তব্য করেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।