আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ওইদিন দেশের ইউপি নির্বাচন কত ধাপে এবং কোন সময়সীমায় অনুষ্ঠিত হবে, তার রূপরেখা জানাবে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় প্রবাসী ভোটিং ব্যবস্থায় আন্তর্জাতিক আগ্রহের কথাও জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, বাংলাদেশের প্রবাসী ভোটিং ব্যবস্থা পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে নেপালের নির্বাচন কমিশন।
এ ছাড়া ডিজিটাল ক্যাপাসিটি ও ভোটার প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলেও জানান তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।