বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ডিএমপির অভিযানে ৪০১ গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-হেরোইন-গাঁজাজেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগকার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তারশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরিট্রাম্পকে সরাতে মার্কিন ভোটারদের আহ্বান আইআরজিসিরআট মাসে কানাডা থেকে বিতাড়িত ৩৪০ বাংলাদেশিসহ প্রায় ১৫ হাজার বিদেশিলক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফের ১৮২ জন আটকহিলিতে নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপের ৬৪৬ বোতল উদ্ধারমিরপুর-১০ এ উচ্ছেদ অভিযানে হামলা, গাড়িতে আগুনমিরপুরে উচ্ছেদ বন্ধ হবে না, হামলার পেছনে ‘ফ্যাসিবাদের দোসররা’: ডিএনসিসি প্রশাসকমেঘনায় ২৮ কেজির পাঙ্গাশ, নিলামে বিক্রি ৩৪ হাজার টাকায়মাগুরায় ২৩৫ ইউনিটে বিল ৫০৬ কোটি, ভুল সংশোধনে বিল হলো ১ হাজার ৯৬৩ টাকা

বিএমএএএ’র নতুন নির্বাহী কমিটি ঘোষণা

বিএমএএএ’র নতুন নির্বাহী কমিটি ঘোষণা
বিএমএএএ’র নতুন নির্বাহী কমিটি ঘোষণা
সর্বশেষ উপলব্ধ: এপ্রিল ২৭, ২০২৬ ০৩:৪২ অপরাহ্ন

বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিএমএএএ ২০২৬-২০২৭ মেয়াদে নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে অ্যালামনাই সদস্যদের আশা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মো: সাখাওয়াত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাহবুবুর রহমান। এছাড়া গুরুত্বপূর্ণ অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন এস. এ. ফাসিহুর রহমান ভাইস প্রেসিডেন্ট ১ মো. গোলাম সরওয়ার ভাইস প্রেসিডেন্ট ২. ফয়সাল আল আসাদুজ্জামান কোষাধ্যক্ষ এবং মো. গোলাম জিলানী সহকারী সাধারণ সম্পাদক।

এছাড়াও বিভিন্ন ব্যাচের সমন্বয়ে ১০ জন সদস্য নিয়ে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। তারা তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সংগঠনকে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীনতম ও স্বনামধন্য বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের অ্যালামনাইরা দীর্ঘদিন ধরে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাদের শিক্ষার্থীরা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত আছেন। অফশোর ও অনশোর উভয় ক্ষেত্রেই সিনিয়র পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং শিল্পখাতে নেতৃত্ব দিয়ে দেশ ও বিদেশে সামুদ্রিক খাতের উন্নয়নে অবদান রাখছেন।

নবনির্বাচিত কমিটি সকল ভোটার ও অ্যালামনাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সদস্যদের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং দেশ বিদেশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

একই সঙ্গে সদস্য সংখ্যা বৃদ্ধি পারস্পরিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশ মেরিন একাডেমির ঐতিহ্য ও মূল্যবোধকে এগিয়ে নেয়াকেই তাদের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিএমএএএ দীর্ঘদিন ধরে মেরিন পেশাজীবীদের মধ্যে সংযোগ স্থাপন এবং সামুদ্রিক খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মহিউদ্দিন/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।