শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা, বন্ধু দীপকে গ্রেপ্তারএইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জনএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা এক মাসের মধ্যেএইচএসসিতে ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থীরএইচএসসিতে এবার জিপিএ-৫ বেশি পেয়েছেন ছেলেরামালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি সর্বোচ্চ ৮ হাজার টাকাঅবশেষে দেশে ফিরল সৌদিতে নিহত ৭ প্রবাসীর মরদেহডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ বরখাস্তবিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, ব্যক্তিগত তথ্য না দেয়ার সতর্কতাইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র, সতর্ক উপসাগরীয় মিত্ররাএইচএসসির ফলেই প্রকৃত চিত্র উঠে এসেছে, বিএনপি সরকারকে সাধুবাদ জানালেন সারজিসকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্গে ১১ দলের পথসভা, বক্তব্য রাখেন জামায়াত আমিরপৃথিবীর রহস্যময় ‘হার্টবিট’, প্রতি ২৬ সেকেন্ডে কী ঘটে?সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহনিজের তৈরি এআইয়ের ধাক্কায় ৬০ লাখ কোটি টাকা হারাল গুগলসৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ মদিনায় একের পর এক ড্রোন হামলাটানা দুই হারের পর রাতে আলাভেসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনাহাকিমির হ্যাটট্রিকে লে আর্ভেকে ৫-১ গোলে উড়িয়ে দিল পিএসজিপাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তাশেরপুরে মাইকিং করে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজনঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেনি কেউগাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত কারখানা ছুটিলক্ষ্মীপুরের পাঁচ কলেজে কেউ পাস করেনি, জিপিএ-৫ পেয়েছে ৮১ জনআটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৬খুলনায় ১১ দলের গাড়িবহরের সামনে পরপর দুই ককটেল বিস্ফোরণতাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপতাহসিফ হত্যা মামলা: দীপের ৭ দিনের রিমান্ড আবেদনগ্লোবাল মাইগ্রেশনে জিরো কস্ট বাস্তবায়ন সম্ভব তবে চ্যালেঞ্জিং: কে. এম. মোবারক উল্লাহ শিমুল

ইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র, সতর্ক উপসাগরীয় মিত্ররা

ইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র, সতর্ক উপসাগরীয় মিত্ররা
ইরানে হামলার সম্ভাব্য সময় জানাল যুক্তরাষ্ট্র, সতর্ক উপসাগরীয় মিত্ররা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ৩১, ২০২৬ ০৫:২১ অপরাহ্ন

ইরানে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা সামনে রেখে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৪ নভেম্বর থেকে হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এমএস নাও জানিয়েছে, সম্ভাব্য মার্কিন অভিযান স্বল্পস্থায়ী হলেও তীব্র হতে পারে। তবে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, কিছু উপসাগরীয় দেশ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা চালানোর বিরোধিতা করতে পারে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ইরানে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে সম্ভাব্য হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের জন্য ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে হামলার বিষয়ে ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। হোয়াইট হাউসও সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !