সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
English

বগুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক দাদা-দাদি

বগুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক দাদা-দাদি
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ১৫, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

বগুড়ার নারুলী এলাকায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের দাদা ও দাদিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এরপর তাকে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলি অভিযোগ করেন, ঘটনার বিচার চাইতে গেলে উল্টো তাদের মামলা দেয়ার হুমকি দেয়া হয়েছে। বিভিন্ন সময় ভয়ভীতিও দেখানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, ছোট শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেয়া যায় না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শিশুটির বাবা জানান, গেল ১৬ অক্টোবর তাদের পরিবারের দুটি এবং শিশুটির দাদির দুটি মুঠোফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।

তিনি আরও জানান, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রাহুলের দাদার বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে মুঠোফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পান তারা। পরে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সজল শেখ, বগুড়া প্রতিনিধি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


মালয়েশিয়ার খরচ বেঁধে দিয়ে হুঁশিয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রীর৪৫ বছর পর কোর্ট মার্শালের মুখে মোজাফফর হোসেনধনু নদে ৪৭ লাখ টাকার ভারতীয় কফি জব্দ, আটক ২গোপালগঞ্জ ও ফেনীর এসপি পদে রদবদল, পুলিশের ৬ কর্মকর্তার বদলিশেখ হাসিনাকে ফেরাতে পারে ভারত? প্রত্যর্পণ চুক্তিতে কী বলা আছে|ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট উৎপাদনের আশাআলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারিইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ ফাঁদে না পড়তে ফ্রান্সকে ইরানের সতর্কবার্তা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক'দ্য মুসলিম ৫০০'-এ প্রথমবার রাজনৈতিক বিভাগে তারেক রহমানশ্রম অসন্তোষে আশুলিয়া-সাভারের ১৪৭ পোশাক কারখানা বন্ধসোমবার মজুরি বোর্ডে নতুন বেতনের প্রস্তাব দেবেন পোশাক মালিকরা১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল, প্রতিদিন চলবে ৪ ফ্লাইটডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬৭৪ট্রাকপ্রতি ১০০ টাকা চাঁদা, বিএনপির দুই নেতাকে বহিষ্কারের নির্দেশএইচএসসিতে ফেল করা ৬ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তা  একই দিনে চবি-খুবির ভর্তি পরীক্ষা, একটি সুযোগ হারানোর শঙ্কায় শিক্ষার্থীরাভ্রমণ নিরাপত্তায় ২০২৭ সালের বিশ্বসেরা কানাডাপ্রীতি ম্যাচে ৭ বছরের অপরাজিত ধারার অবসান, আর্জেন্টিনাকে হারাল উরুগুয়েশেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষাডাস্টবিনে বল ছুড়ে শুরু, অভিষেকেই ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে কাঁপালেন বিয়ার্ডম্যানচীনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠক, আলোচনায় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণআসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬চট্টগ্রামে একই ঘরে বাবা ও যমজ শিশুকন্যার মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্তখালেদা জিয়ার স্মরণে ২৮ ডিসেম্বর সংসদ ভবনে নাগরিক সভাইরানে আগ্রাসন হলে জবাব হবে ‘বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক’: বিপ্লবী গার্ডপ্রধানঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকইরানে সরকার পতন না হলে সেটি আমার পরাজয় হবে: ট্রাম্পশেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ, দেশে ফেরানোর পথ খুঁজছে দিল্লি: বিবিসিহামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১,৩০০চিকিৎসা সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতিএমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রোল বোমার প্রমাণ মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রীজলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রীসুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলমমালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণরমজানে ৬২০০ টন খেজুর আমদানি, তিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার১০ হাজার টন চিনি ও ডাল কিনবে সরকার, ব্যয় ১৮০ কোটি টাকাঅধস্তন নারী কর্মকর্তার সঙ্গেও সম্পর্কে জড়ানোর অভিযোগ এনভিডিয়া প্রধানের বিরুদ্ধেনতুন সিনেমায় ইমরান হাশমি, জেনিলিয়ার সঙ্গে জুটি বেঁধে আলোচনায়ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল, সাময়িক বন্ধ রামোন বিমানবন্দরহামজার নেতৃত্বে আস্থা কোচ ডুলির, ‘তার চেয়ে ভালো অধিনায়ক নেই’ঠাকুরগাঁওয়ে হঠাৎ বজ্রসহ শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কামধ্যপ্রাচ্যে উৎপাদন বৃদ্ধি, দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিকসারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, কৃষিমন্ত্রীর জবাবে সংসদ উত্তপ্তপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকইরান ইস্যুতে নেতানিয়াহু ও ইসরায়েলি সেনাপ্রধানের মতবিরোধদ্বিতীয়বার মা হওয়ার খবরে আলোচনায় কিয়ারা, বেবি বাম্প নিয়ে টক শোতে হাজিরশেখ হাসিনা দেশে ফিরতে চাইলে মানতে হবে আইনি প্রক্রিয়া: অ্যাটর্নি জেনারেল