বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল মেটা২০২৯ সালের মধ্যে ৩ নতুন ভাসমান এলএনজি টার্মিনাল করবে সরকার: জ্বালানি মন্ত্রীচার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারিদুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাসএনআইডিতে জন্মতারিখ-নাম সংশোধনে নতুন নিয়ম ইসিররাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন দাখিলে ইসিতে ১১ দলীয় জোটকর্নেল অলির পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমারাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুলকলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০হরমুজে জাহাজ চলাচল তলানিতে, নিয়ন্ত্রণের দাবি ট্রাম্পেরকলম্বিয়ায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণাইবাদত-তাসকিনের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়াপেসারদের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া, নিয়ন্ত্রণে বাংলাদেশজুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন

৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন
৬০ বছর বৃদ্ধের বাড়িতে ৪৮ বছরের নারী, বিয়ের দাবীতে অনশন
সর্বশেষ উপলব্ধ: জুলাই ০৯, ২০২৬ ০৬:১২ অপরাহ্ন

দিনাজপুরের হিলিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে অবস্থান নিয়েছে ৪৮ বছরের নারী। বুধবার (৮জুলাই) সকাল থেকে এমাজুল হকের বাড়ির সামনে নারী অবস্থান নিলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারীসহ বৃদ্ধকে থানায় নিয়ে আসেন পুলিশ। পরে বৃহস্পতিবার( জুলাই) মধ্য রাতে পারিবারিক ভাবে মীমাংসা করা হবে এমন আশ্বাসে দুই পরিবারের হাতে তাদের দুইজনকে তুলে দেয়া হয়।

হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাকডিমা গ্রামের রাবেয়া বেগম (৪৮) এবং এমাজুল হক (৬৫) তারা সম্বপর্কে দেবর-ভাবী। বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।

আলীহাট ইউনিয়নের চেয়ারম্যান আল ইমরান জানান,উভয় পক্ষের আলোচনায় এক লাখ টাকা দেনমোহর ধার্য করে দুজনের বিয়ের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। মেয়ে পক্ষের কোন অভিভাবক এখন পর্যন্ত আমার কাছে আসেনি। পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, এক বছর ধরে দুজনের মধ্যে মোবাইলে কথা হয়। ধীরে ধীরে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে।  পরে নারী বৃদ্ধ এমাজুল হককে বিয়ের জন্য চাপ দিলে বৃদ্ধ এমাজুল রাজি হননি। পরে নারী বৃদ্ধের বাড়ির সামনে বিয়ের দাবীতে অনশন করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাকিমপুর থানার পুলিশ। সেখানে লোকজনের ভীড় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ দুজনকেই থানায় নিয়ে আসে। অভিযুক্ত এমাজুল হক কৃষিকাজ করেন। তিনি এক সন্তানের জনক এবং নারী তিন সন্তানের জননী। পরে তাঁদের পরিবারের সদস্যদের খবর দওয়া হয়। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাটি সামাজিকভাবে সমাধানের পরামর্শ দেয়া হয়েছে।

আবদুল আজিজ/মি.

 258
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।