শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস

‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
‘আওয়ারাপান টু’ দিয়ে বক্স অফিসে ইমরান হাশমির ইতিহাস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ১৭, ২০২৬ ১০:৫৩ পূর্বাহ্ন

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়েছে ইমরান হাশমির নতুন সিনেমা ‘আওয়ারাপান টু’। এর মধ্য দিয়ে অভিনেতার একক অভিনীত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ছবিটি।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী। ভারতে প্রথম তিন দিনে সিনেমাটির নেট আয় হয়েছে ৮১ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি ১০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারের আয়সহ বিশ্বব্যাপী মোট সংগ্রহ ১১০ কোটি ১০ লাখ রুপি। প্রথম দিনে ২২ কোটি রুপি আয় করা সিনেমাটি দ্বিতীয় দিনে সংগ্রহ করেছে ৩৩ কোটি ৭৫ লাখ রুপি। তৃতীয় দিনে আয় হয়েছে ২৬ কোটি রুপি।

২০০৭ সালের ‘আওয়ারাপান’ সিনেমার সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে নতুন কিস্তিটি। প্রথম সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হলেও এর দ্বিতীয় কিস্তি শুরু থেকেই দুর্দান্ত সাড়া পাচ্ছে।

ইমরান হাশমির আগের সফল সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের রেকর্ডও ভেঙেছে ‘আওয়ারাপান টু’। ‘হক’, ‘রাজ টু’, ‘এক থি ডায়েন’ ও ‘জান্নাত’-এর প্রথম দিনের সংগ্রহকে ছাড়িয়ে গেছে সিনেমাটি।

একই সময়ে মুক্তি পাওয়া সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’-এর সঙ্গেও বক্স অফিসে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ‘আওয়ারাপান টু’। নীতিন কক্কড় পরিচালিত সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।