ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় ৫ পিস ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১৬ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ২ নম্বর কুঠিবাড়ি গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মেথামফেটামিনযুক্ত ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।