ঢাকার সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার পর ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন এক নারী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে রেহেনা আক্তার (৪০) জানান, আগের রাতে তিনি তার স্বামী মাহফুজুর রহমানকে (৪০) ঘুমের ওষুধ খাওয়ান। পরে ঘুমন্ত অবস্থায় ইট দিয়ে তার মাথায় আঘাত করেন।
খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেহেনাকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক কলহ ও স্বামীর অন্য নারীদের সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।