বিভিন্ন বাণিজ্যিক ও বিজ্ঞাপনসংক্রান্ত শর্তাবলিতে পরিবর্তন আনছে মেটা। আগামী ৩০ অক্টোবর ২০২৬ থেকে প্রতিষ্ঠানটির আপডেট করা চারটি টার্মস বা শর্তাবলি কার্যকর হবে বলে এক নোটিশে জানানো হয়েছে।
মেটার আপডেট করা শর্তগুলোর মধ্যে রয়েছে—মেটা কমার্শিয়াল টার্মস, প্রোডাক্ট ক্যাটালগ টার্মস, সেলফ-সার্ভ অ্যাড টার্মস এবং অ্যাড ক্রিয়েটিভ জেনারেটিভ এআই টার্মস।
মেটা কমার্শিয়াল টার্মস মূলত প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সেবা ও কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শর্তাবলি নিয়ে। প্রোডাক্ট ক্যাটালগ টার্মস পণ্য বা সেবার ক্যাটালগ ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে, সেলফ-সার্ভ অ্যাড টার্মস মেটার বিজ্ঞাপন সেবা ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। অ্যাড ক্রিয়েটিভ জেনারেটিভ এআই টার্মস বিজ্ঞাপন তৈরিতে জেনারেটিভ এআই-সংক্রান্ত ব্যবহারের শর্তের সঙ্গে সম্পর্কিত।
নতুন শর্তগুলো ৩০ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা জানালেও, নোটিশে প্রতিটি টার্মসে কী কী নির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে, তার বিস্তারিত উল্লেখ করা হয়নি।
মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে বাণিজ্যিক কার্যক্রম ও বিজ্ঞাপন পরিচালনাকারীদের জন্য এসব শর্ত প্রযোজ্য হওয়ায় সংশ্লিষ্ট ব্যবহারকারীদের আপডেট করা টার্মস দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।