বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
চারজনের মৃত্যু শ্বাসরোধে, মেলেনি ধর্ষণের আলামত দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাপুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচকভাবে দেখবে ঢাকাহলি ক্রস কলেজে বিবাহিতদের ভর্তি নিষেধ, বিয়ে করলে টিসিকার্যপ্রণালী বিধি লঙ্ঘন, হট্টগোলে উত্তপ্ত সংসদস্থানীয় নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, প্রথম ধাপের ভোট ডিসেম্বরে করতে চায় ইসিসারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপজুলাই সনদ বাস্তবায়নে সব দলের সহযোগিতা চান চিফ হুইপস্ত্রীসহ বিদেশ পালানোর চেষ্টা, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞাসংসদ অধিবেশনের আগে বিরোধী দলের সভাদুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবন বহিষ্কারহিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা, ১৬০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৮৪৪ জনচোখের সামনে স্ত্রী-সন্তানকে ভাসিয়ে নিল বন্যানেপাল-চীন সীমান্তে বন্যা ও ভূমিধসে নিখোঁজ প্রায় ১,৫০০নেপালে বন্যায় উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েননেপালে এখনও নিখোঁজ ছয় শতাধিক পর্যটকনেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যা: কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্যোগনেপালে বন্যা-ভূমিধসে ২৮৮ ভারতীয় নিখোঁজ, উদ্ধার ২১নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩৩২, নিখোঁজ ১৫০০নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৭০সৌদি আরবে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা, রেড অ্যালার্টসালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডননেপালে কেমন আছেন অপু বিশ্বাস, জানালেন নিজেইবগুড়ায় বাসচাপায় ৭ জন নিহত, চালক গ্রেপ্তারসালাহউদ্দিনের গুম মামলায় ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপ

সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপ
সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-হুইপ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৭, ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জেলা ভিত্তিক এই দায়িত্ব বণ্টন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে সই করেন।

ঢাকা বিভাগে ঢাকা জেলার দায়িত্ব পেয়েছেন সুলতান সালাহউদ্দিন টুকু। গাজীপুর ও নারায়ণগঞ্জে হাবিবুর রশিদ এবং মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল দায়িত্ব পেয়েছেন। টাঙ্গাইল ও নরসিংদীতে মো. শরীফুল আলম এবং মাদারীপুর ও শরীয়তপুরে শামা ওবায়েদ ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামের দায়িত্ব পেয়েছেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। লক্ষ্মীপুরে আব্দুল আউয়াল মিন্টু এবং ফেনী ও নোয়াখালীতে জাকারিয়া তাহের দায়িত্ব পেয়েছেন। কক্সবাজারে সাচিং প্রু এবং তিন পার্বত্য জেলায় মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।

রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার দায়িত্বও মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের মধ্যে বণ্টন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্তরা মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে পরামর্শ দেবেন।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।