বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ভারত-বাংলাদেশ ট্রেন যোগাযোগে নতুন উদ্যোগ, বাড়ছে রুটশাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে নতুন সিদ্ধান্ত, দিনক্ষণ জানালেন বিমানমন্ত্রী‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং: ডা. জাহেদডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ কর্মসূচি, উদ্বোধন শনিবারস্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!বাংলাদেশ-ভারতের অমীমাংসিত বিষয় দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতিরভেনিসে বাঁধনের ওপর হামলা, সংসদে নিন্দাবাঁধনের ওপর হামলা, ইতালি পুলিশের সঙ্গে যোগাযোগ করবে সরকারমন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনাবায়রার সাবেক সচিবের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশরেকর্ড বিক্রি, কেরুর মদ ব্যবসায় মুনাফা ২২৪ কোটি টাকাবাংলাদেশসহ ৬ দেশে ইসরায়েলিদের ভ্রমণ না করার পরামর্শ ইসরায়েলের১৬ দেশের জন্য ডেনমার্কের নতুন অভিবাসন পথ, তালিকায় নেই বাংলাদেশমার্কিন আধিপত্য ঠেকাতে চীনের নতুন কৌশলবাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার টুর্কসৌদির চার শহরে হুথি হামলা, আহত ৭৩ বেসামরিকদক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, দুই শিশুসহ নিহত ১২রাশিয়ায় পাহাড়ে তুষারধস, নিহত ১১ পর্বতারোহীহাসিনাকে ‘কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না’ দিল্লি: আনন্দবাজারমোদির অনুষ্ঠানস্থলে বন্দুক ও ভুয়া পিএমও পরিচয়পত্রসহ দুজন গ্রেপ্তারস্কুলে পাঠাতেই ভয়, পশ্চিম তীরে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় ফিলিস্তিনি বাবা-মানোরার ‘খেলনা বিমান’ মন্তব্যে ২০ শতাংশ কমেছে বুকিং!ইতালির ভেনিসে হেনস্তার শিকার বাঁধনবাড়ি ফেরার টিকিট পকেটে, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসিরাজগঞ্জে রতনকান্দির ঝুঁকিপূর্ণ সড়ক মেরামত শুরুশেরপুর সীমান্তে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দমালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় বগুড়ার তুহিন নিহতলাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন, বগুড়ায় ৬০ হাজার টাকা জরিমানাবন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যুমাহবুব উদ্দিন খোকনের সঙ্গে উচ্চবাচ্য, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সাগর-রুনি হত্যা: ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততার ক্লু পাওয়ার দাবি

সাগর-রুনি হত্যা: ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততার ক্লু পাওয়ার দাবি
সাগর-রুনি হত্যা: ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততার ক্লু পাওয়ার দাবি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ০৬:৩৬ অপরাহ্ন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার ক্লু পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।

রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যা নিয়ে কিছু তথ্য পাওয়া গেছে। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আমিনুল ইসলাম বলেন, মামলাসংশ্লিষ্ট কল ডিটেইল রেকর্ড (সিডিআর) পর্যালোচনার সময় ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনি হত্যার একটি সংযোগের তথ্য পাওয়া যায়। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ওই ব্যক্তি নজরদারিতে রয়েছেন।

তিনি বলেন, তদন্তে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে সাগর-রুনি হত্যা মামলার তদন্তে নিয়োজিত পিবিআই কর্মকর্তাদের এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করা হতে পারে।

চিফ প্রসিকিউটর আরও জানান, সাগর-রুনি হত্যা একটি ব্যক্তি হত্যার ঘটনা হওয়ায় এর বিচার সংশ্লিষ্ট দায়রা আদালতেই হবে।

এদিকে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হওয়া এই সাংবাদিক দম্পতির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত ১২৯ বার পেছানো হয়েছে। সর্বশেষ আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।