শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত জয়পুরহাটের মোঃ সাইফুল ইসলাম

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত জয়পুরহাটের মোঃ সাইফুল ইসলাম
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত জয়পুরহাটের মোঃ সাইফুল ইসলাম
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ০২:৫৬ অপরাহ্ন

জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৬’-এ তিনি এ স্বীকৃতি পেয়েছেন।

আগামী ৫ অক্টোবর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে জাতীয় সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেয়ার কথা রয়েছে।

দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতা জীবনে পাঠদানের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন সাইফুল ইসলাম। NCTB ও a2i-এর অধীনে দেশের ৪১ জন ‘মডেল কনটেন্ট ডেভেলপার’-এর একজন তিনি। তাঁর তৈরি ৯৫৪টি মডেল কনটেন্ট দেশের বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যসহায়ক উপাদান হিসেবে পাঠানো হয়েছে।

করোনা মহামারির সময় সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিক স্তরের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের জাতীয় পর্যায়ের স্ক্রিপ্ট রাইটার ও টিভি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি ইসলাম শিক্ষা ও আইসিটি বিষয়ের জেলা পর্যায়ের মাস্টার ট্রেইনার এবং ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।

এর আগে উপজেলা পর্যায়ে পাঁচবার ও জেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন সাইফুল ইসলাম। ২০১৪ সালে জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতায় সেরা ১০ জনের একজন হয়ে ল্যাপটপ পুরস্কারও পান তিনি।

সাইফুল ইসলাম বলেন, জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়া তাঁর শিক্ষকতা জীবনের অনন্য অর্জন। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের সহযোগিতা ও বিদ্যালয় পরিবারের সমর্থন তাঁর পথচলার প্রধান প্রেরণা বলেও জানান তিনি।

তাঁর এ স্বীকৃতিতে জয়পুরহাটের শিক্ষা অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে জেলার শিক্ষা অঙ্গনের জন্য গর্বের অর্জন বলে উল্লেখ করেছেন।

জয়পুরহাট প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।