পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাবনা সদর ও আতাইকুলা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ১ অক্টোবর রাত ১টা ৪০ মিনিটে আতাইকুলার সড়াডাঙ্গী গ্রামের একটি ভাড়া বাসার সামনে আনোয়ার হোসেন শামীমকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ৩০ মিনিটে পাবনা সদরের মনসুরাবাদ এলাকা থেকে সহযোগী আল আমিন ওরফে মুন্না খানকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রাত ৪টা ১৫ মিনিটে মনসুরাবাদের টার্মিনাল টু হাজীরহাট রোডের একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে শাহীন শেখকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন ইয়াবা সংগ্রহ করে পাবনার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আতাইকুলা ও পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।