জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা ডিজিটালাইজ করতে যুক্তরাজ্যের AQA Global-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) সই করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ চুক্তি সই হয়। এর আওতায় পরীক্ষা পরিচালনা ও মূল্যায়নের বিভিন্ন ধাপে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানের মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হবে।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থীর পরীক্ষা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে প্রক্রিয়াটি আরও দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ করা প্রয়োজন।
AQA Global-এর ইন্টারন্যাশনাল বিজনেসের পরিচালক শন ক্রোলি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা আধুনিকায়নে তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।