জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেসিআই ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ট্রেনিং-২০২৬’। তরুণ ও যুব সদস্যদের নেতৃত্বের দক্ষতা, সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং ব্যক্তিগত ও পেশাগত সক্ষমতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI) সম্পর্কে সদস্যদের ধারণা আরও গভীর করা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করাই ছিল প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ, নতুন উদ্যোগ গ্রহণ এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়েও দিকনির্দেশনা দেয়া হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর জাফির শাফি চৌধুরী। তিনি জেসিআইয়ের লক্ষ্য, কার্যক্রম ও নেতৃত্বের সুযোগের পাশাপাশি সংগঠনের মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার বিভিন্ন দিক তুলে ধরেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।