শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

লক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

লক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর
লক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ০৮:০৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত হয়েছেন নারী চিকিৎসক ফৌজিয়া মোস্তফা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেস্টরুমে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, রেস্টরুমে অবস্থানকালে হঠাৎ ছাদ থেকে চলন্ত ফ্যানটি খুলে ফৌজিয়ার কাঁধে পড়ে। মাথায় না পড়ায় বড় ধরনের আঘাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি।

ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ ফ্যানটি খুলে তার ওপর পড়ে। ভাগ্য ভালো যে মাথায় না পড়ে কাঁধে পড়েছে।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা হাসপাতালের ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও পুরোনো সরঞ্জাম দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বলেন, হাসপাতালের অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। দ্রুত পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।