শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমানডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ কিট, সারাদেশে পাঠানো হবে: স্বাস্থ্যমন্ত্রী‘অপারেশন ক্লিন হার্ট’-এর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রীরাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীররাড্ডা কাণ্ডে এমপি পদ ছাড়লেন মিষ্টিজেসিআই ঢাকা নর্থের ‘ডিসকভার অ্যান্ড এক্সপ্লোর’ ট্রেনিং অনুষ্ঠিতবৃষ্টির সম্ভাবনা রাজধানীতে, কমবে তাপমাত্রাজাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিজিটালাইজেশনে AQA Global-এর সঙ্গে চুক্তিসুষ্ঠু নির্বাচন নিশ্চিতে যেকোনো পদক্ষেপ নেবে ইসিমিষ্টির পদত্যাগে সংরক্ষিত নারী আসন শূন্য ঘোষণাঅনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রীঢাকা মহানগর উত্তরে বিএনপি-যুবদল, পশ্চিমে ছাত্রদল কমিটি বিলুপ্তযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চলবে, অবস্থান জানালেন পেজেশকিয়ানকে এই পাইলট স্মিত মছার, রক্তাক্ত শরীরেও বাঁচান ১৭৪ যাত্রীগিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ডআসামে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার ভুয়া আধার কার্ডফ্লাইদুবাইয়ের ঘটনা নিয়ে সরকার ‘সস্তা রাজনীতি’ করছে: ইসরায়েলি বিরোধীদলীয় নেতাআফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, ইসরায়েলগামী বিমান ভূপাতিতের চেষ্টানেপালে নতুন করে ভূমিধস, হেলিকপ্টারে উদ্ধার শতাধিক পর্যটকঅসাধু বলয়ের গ্রাস: ‘তিন সড়ক-যাজোর’ ৬০ ফুট সড়ক প্রকল্পে বিপুল রাজস্ব ক্ষতির শঙ্কা‘হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়’: মীর শাহে আলমপাবনায় চলছে নকল সিগারেটের রমরমা ব্যবসাপাবনার আতাইকুলায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল ২ শিশুরসাঁথিয়ার ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ লাখ টাকা, সুপারিশ সাইয়েদ আব্দুল্লাহরবগুড়ায় ৯৪ মোবাইল চুরি, পালানোর পথে চক্রের ৮ সদস্য গ্রেপ্তারআইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশপাবনায় ৭০০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপরঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

গিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ড

গিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ড
গিটারকে যাত্রী ভেবে হেলমেট মামলা, এআই ক্যামেরার কাণ্ড
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ০৬:১২ অপরাহ্ন

ভারতের বেঙ্গালুরুতে এক স্কুটারচালকের পিঠে ঝোলানো গিটারকে পেছনের যাত্রী ভেবে হেলমেট না পরার অভিযোগে ৫০০ রুপির জরিমানা করেছে এআই ট্রাফিক ক্যামেরা। ঘটনায় স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থার নির্ভুলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

হেব্বালের বাসিন্দা সৌভিক দত্ত গিটার পিঠে নিয়ে টিন ফ্যাক্টরির দিকে যাওয়ার সময় সড়কে থাকা এআই ক্যামেরায় ধরা পড়েন। ক্যামেরাটি গিটারকে পিলিয়ন আরোহী হিসেবে শনাক্ত করে এবং হেলমেট না পরার অভিযোগে তার স্ত্রীর নামে ৫০০ রুপির অনলাইন চালান পাঠায়।

চালান পেয়ে অবাক সৌভিক সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন। পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তার দাবি, তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন এবং পিঠে শুধু গিটারটি ঝোলানো ছিল।

বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ বিষয়টি নজরে নিয়ে সৌভিকের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার যাচাই করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

চালান অনুযায়ী, ঘটনাটি ঘটে ১৫ সেপ্টেম্বর। পরদিন সৌভিকের স্ত্রীকে ওই চালান পাঠানো হয়। চালানে পিলিয়ন আরোহীর হেলমেট না পরার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।