পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলো গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) ও সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, মঙ্গলবার বিকেলে খেলতে গিয়ে দুই শিশু একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। এ সময় ভিমরুলের দল তাদের কামড় দিলে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।